সারাদেশ

সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্য

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার চাপায় সাদিকুল হক (২৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী।

রোববার (০৯ মে) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারয়খন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুল হক শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চর ভুঈয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চৌধুরী জানান, ঢাকা থেকে মোটর সাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন সাদিকুল। তিনি ঝাঐল ওভার ব্রিজের পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার অপর একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী সাদিকুলসহ প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিকুল। প্রাইভেট কারের আহত তিন যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা