সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে হারুন মোল্যা (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

সোমবার (৩ মে) দুপুরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নছিমন চালক হারুন মোল্যা সাতৈর ইউনিয়নের কেশরাইল গ্রামের সোমেদ মোল্যা ছেলে।
বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে এবং নসিমনটি থানা হেফাজতে নিয়েছেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

জানা যায়, সোমবার দুপুর একটার দিকে নছিমন নিয়ে হারুন মোল্যা বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মাইক্রোবাসটির সাথে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা নছিমন চালক হারুন মোল্যাকে আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং নছিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা