সারাদেশ

বরিশালে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে দুজন ও করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ভাইরাসটিতে মৃতর সংখ্যা দাঁড়ালো ২৫৪ জনে এবং মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩০৬ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯৫ জন।

মঙ্গলবার( ২৭ এপ্রিল) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালীতে নতুন করে ৬ জনসহ মোট ২ হাজার ৯২ জন। ভোলায় নতুন ১৮ জনসহ মোট শনাক্ত ১ হাজার ৭১০ জন।

পিরোজপুরে নতুন করে চারজনসহ মোট আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন। বরগুনায় নতুন শনাক্ত ৩ জন নিয়ে মোট ১ হাজার ২১০ জন। ঝালকাঠিতে নতুন শনাক্ত ২৪ জনসহ মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জন।

এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ২ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একজন করোনা ভাইরাস পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।

করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ এবং ৭২ জন করোনা রিপোর্টের অপেক্ষায় আছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা