সারাদেশ

পঁচা মাছে মুরগির রক্ত মেখে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে খাওয়ার অনুপযোগী পঁচা মাছ কেটে তাতে মুরগির রক্ত মেখে বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে জাটকা বিক্রির দায়ে অপর দুই জেলেকে জরিমানা করা হয়। এ সময় ২০ কেজি জাটকা জব্দ করে স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

শুক্রবার( ২৩ এপ্রিল) দিবাগত রাতে শহরের ভৈরবপুর মনামরা ব্রিজ মাছ বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় পঁচা মাছ কেটে তাতে মুরগির রক্ত মেখে বিক্রি করার সময় দ্বীন ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকাজরিমানা করা হয়। এ ছাড়া একই সময় ওই বাজারের মাছ ব্যবসায়ী শহরের চন্ডিবের এলাকার আরিফ ও জগন্নাথপুর এলাকার বিজয় চন্দ্র দাসকে জাটকা বিক্রির দায়ে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, মানুষ এত জঘন্য হতে পারে, ভাবাও যায় না। পঁচা মাছকে টাটকা হিসেবে বেশি দামে বিক্রির জন্য মুরগির রক্ত মেখে বিক্রি করা কত বড় প্রতারণার কাজ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা