সারাদেশ

পাবনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 

শাহীন রহমান,পাবনা প্রতিনিধি: পাবনায় বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পাবনা জেলাকে কিশোর গাং এর অপতৎপরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে সদর থানার দোপখোলা এলাকা থেকে কিশোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭) ।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা