সারাদেশ

টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ইয়াং টাইগারর্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেরপুর জেলাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের (উত্তর) খ গ্রুপের তৃতীয় দিনের ম্যাচে শেরপুর জেলা দলকে ৩ রানে পরাজিত করে টাঙ্গাইল জেলা দল। এই জয় টাঙ্গাইল জেলা দলের সেমিফাইনাল খেলার পথ সহজ করে দিয়েছে।

সকালে টস জিতে টাঙ্গাইল জেলা দলেল অধিনায়ক ইমতিয়াজ আহম্মেদ ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটস ম্যানদের ব্যর্থতায় টাঙ্গাইল জেলা দল নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে পারিনি।

টাঙ্গাইল ৩৮.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করে। দলের পক্ষে বাহাতি ওপেনার তাসিন মাহতাব সর্বোচ্চ ২২ রান করে। এছাড়া আরেক ব্যাটসম্যান বাপ্পু ১৭ রান করে। শেরপুর জেলা দলের পক্ষে বোলার ফারুক ও রাজিন যথাক্রমে ৬ ও ৮ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করে।

জবাবে ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ৪০.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০২ রান করে। টানটান উত্তেজনা পূর্ণ এই ম্যাচে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল শেরপুর জেলা দলকে ৩ রানে পরাজিত করে। শেরপুর জেলা দলের পক্ষে জীয়ন সর্বোচ্চ ৩৩ ও সিফাত ৩২ রান করে।

বোলিংয়ে বিজয়ী দলের তারেক ১০ রানে ২টি, তাসিন ১৪ রানে ২টি ও মাইন ২২ রানে ২টি করে উইকেট দখল করে।
এছাড়া দলীয় অধিনায়ক ইমতিয়াজ ২৩ রানে ১টি একটি উইকেট দখল করে।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা দল গাজীপুর জেলা ক্রিকেট দলের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার ক্রিকেটীয় লড়াই লড়বে।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা