সারাদেশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সোমবার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এ প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলায় ৫ হাজার মানুষের ম্যারাথন দৌড় পরিচালিত হবে। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার মানুষের রেজিস্ট্রেশন হয়েছে। বাকিদের রেজিস্ট্রেশন চলছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় উদ্বোধনী দৌড়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৩ হাজার মানুষ অংশ নিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে ৫ কিলোমিটার পথ পেরিয়ে শহরের শেখ কামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। জেলা প্রশাসক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আয়োজক ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি।

রোববার (১৪ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সাংবাদিকদের এ তথ্য জানান। সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এবং ১৭ ফেব্রুয়ারি কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বাকি ২ হাজার মানুষের দৌড়গুলি অনুষ্ঠিত হবে।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা