সারাদেশ

চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ-কার্গো মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে আমিরাবাদ এলাকায় ঢাকা থেকে পটুয়াখালীগামী কুয়াকাটা-১ লঞ্চকে ধাক্কা দিয়েছে একটি কার্গো। এ সময় কার্গো নদীতে ডুবে যায় এবং লঞ্চের তলা ফেটে যায়। এতে লঞ্চের নিচের খোন্দলের মধ্যে পানি প্রবেশ করলে সাধারণ যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করে। পরে মাস্টার লঞ্চটিকে নদীর পারে নিরাপদে স্থানে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়াকাটা-১ লঞ্চের সুপারভাইজার কাঞ্চন জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে সাড়ে তিনশত যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি। রাত ১০টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে আমীরাবাদে আসলে একটি বালু বোঝাই বলগেটের সাথে ধাক্কা লাগে। পরে লঞ্চের সামনে নিচের খোন্দলের কিছু অংশ ফেটে যায়। যাত্রীদের নিয়ে নিরাপদে স্থানে নোঙর করা হয়। কার্গোটির কিছু অংশ পানিতে ডুবে গেছে।

বেশি সমস্যা না হলেও বর্তমানে যাত্রীদের নিয়ে পটুয়াখালী ছেড়ে যাওয়াটা নিরাপদ হবে না বলেও জানান তিনি। যাত্রীদের জন্য আরেকটি লঞ্চ সেখানে নেওয়া হয়েছে।

কুয়াকাটা-১ লঞ্চের মালিক আবুল কালাম খান বলেন, আমি ঘটনাটি শুনে যাত্রীদের নিরাপদে স্থনে নিতে বলি। এখন লঞ্চে থাকা যাত্রীরা নিরাপদে রয়েছে। যাত্রীদের নিয়ে পটুয়াখালী যেতে আমার আরও একটি লঞ্চ মর্নিসন-৫ রাত ১১টার দিকে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা