সারাদেশ

খুলনার ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যায় আসামী দায় স্বীকার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী আলমগীর মোড়ল(২৭)। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী। আলমগীর মোড়ল পাইকগাছার ফকিরাবাদ এলাকার মহিদুল মোড়লের ছেলে।

সোমবার (১৭ জানুয়ারি) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে প্রান্ত ঘোষ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তিনি।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) দারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে সিআইডি খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফর রহমান ও তার ফোর্স।

রোববার (১৭ জানুয়ারি) আসামীকে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।

সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলা পুলিশ পরিদর্শক মোছাম্মদ মাহমুদা খাতুন বলেন, পাইকগাছার গুরাইকাঠির অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে আসামীরা ২০২০ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই বাদী হয়ে ০৫ জনকে এজাহারভুক্ত আসামী করে ১০ অক্টোবর পাইকগাছা থানার মামলা নং-১২ দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। সিআইডি খুলনা তদন্তভার গ্রহণ করে শনিবার মাদারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা