সারাদেশ

ব্রিজ আছে, রাস্তা নেই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় একটি খালের উপর পাকা সেতু থাকলেও ব্রিজের দু'পাশে সড়ক নেই। এতে দুই গ্রামের মানুষসহ আশপাশের লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, উপজেলার ইমামপুর ইউনিয়নে কালীপুরা খালের ওপর সেতু নির্মাণ করা হলেও এখনো দু'পাশে সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি কোন কাজেই আসছে না। ব্রিজ নির্মাণের প্রায় দেড় বছর পরেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে সেতু কর্মসূচির আওতায় ব্রিজটি বাস্তবায়ন করা হয়। প্রায় ৩৬ ফুট দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হয় ৩২ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ।

ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের মো. আব্দুল কালাম জানান, শুকনো মৌসুমে সেতুর নিচ দিয়ে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষাকালে পানি থাকায় নৌকা দিয়ে পারাপার হতে হয় দুই পারের হাজারও মানুষের।

ছোট কালীপুরা গ্রামের আজিজুল ইসলাম বলেন, প্রায় ৩২ লাখ টাকার সেতু দাঁড়িয়ে আছে অথচ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না। সেতু নির্মিত হলেও এর কোনা সুফল জনগণ পাচ্ছে না। অবিলম্বে এটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সেতুর দুই পাশে
অ্যাপ্রোচে বালু ভরাট করা হলেও এবারে বর্ষা মৌসুমে বালু সরে গেছে। সেতুর দুই পাশে গাইড ওয়ালের জন্য প্রস্তাবনা করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা