সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটিজমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ৫০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় সার্কিট হাউস চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এই শুভেচ্ছা উপহারগুলো প্রদান করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবী তাসলিমা সুলতানা খানম নিশাত, সাংবাদিক আ,ফ,ম কাউসার এমরান, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি’র প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলসহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত ৫০ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের...

বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সন...

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না: ড. মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দ...

বদলগাছীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা