সারাদেশ

মাদারীপুরে বিএনসিসির সেবা কার্যক্রম ও র‌্যালি

রাহাত হোসাইন, মাদারীপুর: মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট সেবা কার্যক্রম ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শ্লোগান ও মাস্কবিহীন মানুষদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

র‌্যালি শেষে মাদারীপুর সরকারি কলেজে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেবতী মোহন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওবাদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। এসময় মাদারীপুর সরকারি কলেজের পিইউও কামাল হোসেন, সরকারি রাজৈর ডিগ্রি কলেজের পিইউও প্রণব মজুমদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পিইউও জহিরুল আলম (ডালিম) ও ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পিইউও সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাদারীপুর সরকারি কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা