সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া: ‌'আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার' এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আশ্রয়ন-২-প্রকল্পের আওতায় গৃহহীন ৩২টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার জাঙ্গাল গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম ভুইয়া, সাধারণ সম্পাদক এম,এ,এইচ মাহবুব আলম, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ওমর, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহিত এই প্রকল্পের আওতায় সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে ৫টি, সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে ৮টি, বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে ৯টি ও মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে নির্মিত হচ্ছে ১০টি ঘর।

উল্লেখ্য, ২ শতাংশ সরকারি খাস জমির উপর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে ৩২টি ঘরের নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া বেসরকারি উদ্যোগেও গৃহহীনদের জন্য আরো ৩২টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব ব...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে : সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লা...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা