সারাদেশ

দীর্ঘ ৯ মাস পর খুলল হাছন রাজা মিউজিয়াম 

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : মরমী কবি হাছন রাজার ১৬৬ তম জন্মদিন আজ। এ উপলক্ষে করোনায় দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তেঘরিয়া এলাকার হাছন রাজা মিউজিয়াম পুনরায় চালু করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে হাছন রাজা মিউজিয়াম কমিটি। হাছন রাজার প্রপৌত্র মরমী কবি হাসন রাজা মিউজিয়ামের চেয়ারম্যান সামারীন দেওয়ান আলোচনা সভার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

বক্তব্যে ড. মাহফুজুর রহমান আগামীতে হাছন রাজার ১৬৭ তম জন্মদিন ব্যাপকভাবে পালনের ঘোষণা দেন। তিনি বলেন, হাছন রাজার মতো মরমী কবিগণ মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। বৃহত্তর সিলেটবাসী নয় সারা বাংলাদেশের গৌরব হাছন রাজা। হাছন রাজার স্মৃতিচিহ্ন ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় এটিএন বাংলার চীফ প্রডিউসার জি এম তসলিম, হাছন রাজার প্রপৌত্র সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দেওয়ান গনিউল সালাদীন, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পংকজ দে সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীর হাছন রাজার গান পরিবেশন করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা