সারাদেশ

কাদায় আটকে প্রাণ হারালেন বাচ্চু মিয়া

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে বিলের কাদা পানিতে পা আটকে প্রাণ হারিয়েছেন এক ভিক্ষুক। এ ঘটনার পর ভিক্ষুক বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, পাশের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় ভিক্ষুক বাচ্চু মিয়ার (৫৫) বাড়ি হলেও শাহরাস্তি উপজেলা কাসেমপুরের শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। তিন কন্যার বাবা বাচ্চু মিয়ার শ্বশুর আনা মিয়াও ভিক্ষুক। তারা জামাই শ্বশুর একসঙ্গে ভিক্ষা করে বেড়াতেন।

ওসি আরও জানান, গত শনিবার শ্বশুরবাড়ি থেকে একাই বের হন বাচ্চু মিয়া। দিনভর ভিক্ষা শেষে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু শাহরাস্তি উপজেলার রাগৈ বিল পার হতে গিয়ে সেখানে কাদা পানিতে পা আটকে যায় তার। এতে প্রাণ হারান তিনি।

এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। খবর পেয়ে পরদিন রোববার বিলের কাদা পানি থেকে বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাচ্চু মিয়ার বড় মেয়ে মরিয়ম বিবি জানান, তার বাবা কিছুটা অসুস্থ ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা