সারাদেশ

ব‌রিশালে শিশু ধষর্ণ : ধর্ষকের তিন ধারায় দণ্ড

নিজস্ব প্রতিনিধি, ব‌রিশাল: ব‌রিশা‌লে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা এরপর লাশ গুমের ঘটনায় একজনকে তিন ধারায় সাজা দিয়েছেন আদালত। ধর্ষণের দায়ে ফাঁসি, হত্যার দায়ে যাবজ্জীবন ও লাশ গুমের ঘটনায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ওরফে কালু।

বৃহস্প‌তিবার (০৩ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১২ টার দি‌কে ব‌রিশা‌লের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো: আবু শামীম আজাদ আসামির উপ‌স্থি‌তি‌তে এই রায় ঘোষণা ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত কালু ব‌রিশাল নগরীর এয়ার‌পোর্ট থানাধীন কা‌শিপুরের গণপাড়া এলাকার মৃত ওয়াহাব খা‌নের ছে‌লে।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৮ সা‌লের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সীমা আক্তার প্র‌তি‌দি‌নের মত তার বিদ্যাল‌য়ে যায়। বিদ্যাল‌য়ের শৌচাগার বন্ধ হওয়ায় সে বিদ্যাল‌য়ের পার্শ্ববর্তী আসামি কালুর বা‌ড়ির শৌচাগা‌রে যায়। এসময় কালু ওই শিশু‌কে অপহরণ ক‌রে ধর্ষণ ক‌রে। এরপ‌রে হত্যা ক‌রে লাশ বস্তাব‌ন্দি ক‌রে একই এলাকার হা‌লিম মাস্টারের বা‌ড়ির গোরস্থা‌নে ফে‌লে রাখা হয়। ঘটনার দুই দিন পর ১৩ মার্চ ওই গোরস্থান থে‌কে লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। এই ঘটনায় নিহ‌তের মা মাহামুদা বেগম বাদী হ‌য়ে আসামীর নাম উ‌ল্লেখ ক‌রে এয়ার‌পোর্ট থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

২০১৮ সা‌লের ৩০ সে‌প্টেম্বর এয়ার‌পোর্ট থানার ইন্স‌পেক্টর আব্দুর রহমান মুকুল আদালতে চার্জশিট প্রদান ক‌রেন। আদালত ১০ জ‌নের সাক্ষ্যগ্রহণ শে‌ষে বৃহস্পতিবার এই রায় প্রদান ক‌রেন।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা