সারাদেশ

খুলনায় ভার্চুয়ালি উদযাপিত হবে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় এবার মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান ভার্চুয়ালি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে জাতীয় নির্দেশনা মোতাবেক এভাবে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজয় র‌্যালি কিংবা কুচকাওয়াজের মতো আয়োজন না থাকলেও জুম এ্যাপ এর মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে। জেলা শিশু একাডেমি ডাকযোগে চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্বাস্থ্যবিধি মেনে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে।

শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বাদযোহর মসজিদ, মন্দির, প্যাগোডায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। হাসপাতাল, শিশু বিকাশ কেন্দ্র, জেলখানায় বিশেষ খাবার পরিবেশন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ । এছাড়া জুম এ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা