সারাদেশ

রাজশাহীতে অপরাধ দমনে ৪০০ কিশোর নজরদারিতে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : কিশোর অপরাধ ও যুব সমাজের বিপথগামিতা ঠেকাতে মহৎ উদ্যোগ নিয়েছে রাজশাহী পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রাজশাহী নগরের প্রায় ৪০০ কিশোর অপরাধীর তথ্য সংগ্রহ করে তৈরী করেছে তথ্যভাণ্ডার। এরই মধ্যে এসব কিশোররা কখন, কোথায় যাচ্ছে, কি করছে তার নজরদারি করা হচ্ছে।

পুলিশ বলছে, অপরাধ করে প্রথমবার গ্রেফতার হয়েছে এমন কিশোরদের ধরে সংশোধনের জন্য তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এসব কিশোরকে আইনি সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিষয়ে জাগ্রত করা হবে। শুধু শাস্তি নয়, এভাবে বিকল্প উপায়ে তাদের বিপথগামিতা থেকে ফেরানোর চেষ্টা করা হবে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহীতে যোগদান করার পরই এখানে সাইবার ক্রাইম ইউনিট চালু করেছি। এই ইউনিটের মাধ্যমে কিশোর অপরাধীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৪০০ কিশোরকে ছোট ছোট দলে ভাগ করে তাদের আইন বিষয়ে সচেতন করা হবে। তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই এই কাজ শুরু হবে। আপাতত কিশোরদের নজরদারির মধ্যে রাখা হচ্ছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের হাদির মোড় এলাকায় একদল কিশোরের বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ এক কিশোরকে আটক করে। পরে সাইবার ক্রাইম ইউনিট ঘটনাটি পর্যালোচনা করে জানতে পারে সে কিশোর গ্যাংয়ের সদস্য।

সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির মাধ্যমে গ্যাংয়ের অন্য সদস্যদের শনাক্ত করে। পরিবারের সদস্যদের ডাকা হয়। তারা মুচলেকা দিয়ে নিয়ে নিজ নিজ সন্তানকে নিয়ে যান। এখন সেসব কিশোররা পুলিশের নজরদারিতে রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাব...

১১ দলীয় ঐক্যজোটের ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুত...

খালি পায়ে হাঁটা: কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট ঘাস, মাটি বা বালুর ওপর খালি পায়ে হাঁটা শরীর ও মনের...

 রাশিয়ায় মৃত্যু ভাতার টাকায় প্রতারণার অভিযোগ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় সেনাসদস্যদের মৃত্যু-পরবর্তী সরকারি ক্ষতিপ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা