সারাদেশ

গোপালগঞ্জে ডাক্তারকে মারপিট : চিকিৎসাসেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের গোপীনাথপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ শেখ সাজ্জাদ হোসেনকে মারপিটের ঘটনায় ওই কেন্দ্রে বুধবার দ্বিতীয় দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

এ ঘটনায় আহত চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন সন্ত্রাসী নাজিম খন্দকারকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসাসেবা চালু করবেন না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহম্মদ।

সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট পল্লীচিকিৎসা কেন্দ্রে দুইজন ডাক্তার রয়েছেন। মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় ডাঃ সাজ্জাদ হোসেনকে স্থানীয় এক সন্ত্রাসী মারপিট করে মারাত্মক আহত করে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত পুনরায় হামলা হতে পারে এই আশংকায় আমরা গোপীনাথপুর পল্লী কেন্দ্রের চিকিৎসাসেবা বন্ধ রেখেছি। আসামী গ্রেফতার হলেই পুনরায় রোগী দেখা শুরু করা হবে। তবে ওই কেন্দ্রে যেসব রোগী সেবা নিতে আসছেন তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য অফিসের অন্য সহায়কদের বলা হয়েছে।

আসামী গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী বলেন, ঘটনার পর থেকে আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে তার বড় ভাই মোঃ ইমরুল হাসান খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তার ভাই নাজিমকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য মঙ্গলবার গোপীনাথপুর গ্রামের ফটিক খন্দকারের ছেলে নাজিম খন্দকার রোগীদের ঠেলে ভিতরে এসে তাকে আগে দেখে দেয়ার কথা বলেন। তাতে ডাক্তার রাজি না হওয়ায় প্রথমে গালমন্দ ও পরে মারপিট করে। এসময় হাসপাতালের অফিস সহকারী ওবায়দুর রহমান বাধা দিতে গেলে তাকেও মারপিট করে আহত করে। এতে ডাক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এবং অফিস সহকারীর বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় । আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

বৃদ্ধি পাচ্ছে পানি, তলিয়ে যাচ্ছে গোমতী নদীর চর

কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গো...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা