সারাদেশ

বরিশালে সোনারগাঁ টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পাওয়ায় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সোনারগাঁ টেক্সটাইল মিলসের শ্রমিকরা।

রোববার (১৫ নভেম্বর) সকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সোনারগাঁ টেক্সটাইল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক। উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, মোশারেফ হোসেন, ইমরান, বেল্লাল গাজী প্রমূখ।

নুরুল হক বলেন, এপ্রিল মাস থেকে কারখানা কর্তৃপক্ষ কোন প্রকার বকেয়া পরিশোধ না করেই আকস্মিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। সেই থেকে প্রায় ৮ মাস ধরে সোনারগাঁও টেক্সটাইলের ৬ শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বকেয়া বেতন এবং কারখানা খুলে দেয়ার দাবিতে দীর্ঘদিন থেকে ধারাবাহিক আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ কোন দাবি মেনে নেয়নি।

এই অবস্থায় তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বেতন-বকেয়া পরিশোধ না করা হলে সোমবার (১৬ নভেম্বর) সোনারগাঁ টেক্সটাইলের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করবে শ্রমিকবৃন্দ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা