সারাদেশ

চাঁদপুরে ৪ কোটি মিটার কারেন্ট জাল ও ২৫০ নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে আবারও সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর রাত থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে এবং দুর্গম চরাঞ্চলের জেলে পল্লীতে এ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ অভিযান। এ সময় জেলেরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়।

অভিযানে আকাশ পথে হেলিকপ্টার এবং নদীতে লঞ্চ স্পিডবোটসহ নৌযানে পুলিশের শীর্ষ কর্মকর্তা, চাঁদপুর জেলা পুলিশ এবং মৎস্য বিভাগের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই শতাধিক সদস্য এ অভিযানে যোগ দেন।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা ইয়াছমিন জানান, মা ইলিশ সংরক্ষণে ভোর ৪টায় এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেয়া সদস্যরা চাঁদপুর সদরের দুর্গম চর রাজরাজেশ্বর এলাকায় পৌঁছে আড়াই শতাধিক মাছ ধরা নৌকা পানিতে ডুবিয়ে দেয় এবং আগুনে পুড়িয়ে ফেলে। এছাড়াও ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এর আগে গত রোববার সেখানে অভিযান চালাতে গেলে নৌ-পুলিশের ওপর হামলা করে জেলেরা। এতে ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর থেকে অভিযান আরও জোরদার করা হয়। গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ সংরক্ষণে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা