সারাদেশ

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার রফিকুল আলমের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার মো. রফিকুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী বৃন্দ ও দলিল লেখক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সদর সাব রেজিস্ট্রারের প্রধান অফিস সহকারী শেখ আব্দুর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ। সংবর্ধিত অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. রফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর মহাফেজখানার রেকর্ড কিপার সাহানারা খাতুন, দলিল লেখক সমিতির সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন। বিদায়ী অতিথির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, দলিল লেখক শেখ মাহাবুব উল্লাহ, নকলনবিশ জেসমিন নাহার, মো. আমানুর রহমান ও টিসি মোহরার সালাউদ্দীন প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রেজিস্ট্রি অফিস মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. মিজানুর রহমান, গীতা পাঠ করেন শ্রী তুষার কান্তি মজুমদার। বিদায়ী মানপত্র পাঠ করে সংবর্ধিত অতিথিকে মানপত্র প্রদান করেন দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক শেখ মুরাদ হোসেন। এছাড়া সংবর্ধিত অতিথিকে উপহার প্রদান করেন অফিস সহকারী শেখ আব্দুল জব্বার, ১ম মোহরার মোছা. কামরুন্নাহার, দলিল লেখক এস এম ওমর ফারুকসহ সদর সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশ বৃন্দ ও দলিল লেখক বৃন্দ।

এ সময় নকলনবিশ সমিতির সভাপতি আমিনুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান লাল্টু, দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতান শাহীন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মুন্না, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাফিজুর রহমান সহ সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীবৃন্দ ও দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নকলনবিশ সমিতির সভাপতি মো. মহিবুল্যাহ ও দলিল লেখক মো. নাসির উদ্দিন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা