সারাদেশ

ঝালকাঠিতে ৩১ হাজার মিটার জাল ও ১১ মাছ ধরার নৌকা আটক

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে বুধবার (২১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ১১টি মাছ ধরার নৌকা এবং ২৭ কেজি মা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে জেলেরা জাল ফেলে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরছিল। ৮টি অভিযানিক দল নদীতে গেলে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এসময় ১১টি মাছ ধরার নৌকা, ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নৌকাগুলো ডিসি পার্কে জব্দ করে রাখা হয়।

জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা