সারাদেশ

লৌহজংয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম -এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার বিকেল পৌনে ৪টার দিকে ডিবির একটি দল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা কাঁচাবাজারের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।

এ সময় মাসুদ সরদারের দোকানের ভাড়াকৃত মর্জিনা বেগমের টেইলার্স দোকানে তল্লাশি চালিয়ে একটি চৌকির তোষকের নিচ থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আলাল ওরফে আলাউদ্দিন (পিতা : পাগলা চাঁন), গোয়ালীমান্দ্রা এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা