ফেনী প্রতিনিধি
সারাদেশ
সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ফেনী কলেজ ছাত্রদলের জিল্লুর পদ স্থগিত

ফেনী প্রতিনিধি

ফেনী সরকারি কলেজ গেইটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দেয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে।

রবিবার (৪ মে) রাতে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান গত ২৮/০৪/২০২৫ ইং তারিখ ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম এর সাথে অসৌজন্য আচরণ করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান এর পদ স্থগিত করা হল।"

প্রসঙ্গত: গত সোমবার দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন হয়েছে।

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লি‌নিক মা‌লিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অ‌ভিযোগ উ‌ঠে। তার হুম‌কির মু‌খে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপ‌নে রয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা