সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-করিমনের সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়ায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি করিমনের ৪ জন কৃষিশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টায় সাঁথিয়া-মাধপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বন্দরে চলছে নৌ ধর্মঘট

নিহতরা হলো, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। রাঙ্গামাটিয়ার মৃত ইমান আলীর ছেলে মো. জলিল (৫৫)।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ বলেন, শুক্রবার ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া-মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এর পরে লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা