সংগৃহীত ছবি
সারাদেশ

নাটোরে ইউনিয়ন পরিষদে হামলা

জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মারধর ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আবারও জলাবদ্ধতার কবলে সিলেট

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বিতরণের জন্য তার ইউনিয়নের ২ হাজার ২৪৯ জন দুস্থ মানুষের তালিকা তৈরি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নাম ব্যবহার করে বরাদ্দের ৫০ শতাংশ কার্ডের দাবি করে। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি তাকে মারধর ও তার কার্যালয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ

এদিকে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ উপকার ভোগীরা। দুপুর ১টা থেকে ক্ষুব্ধ জনতা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে। দুপুর দেড়টার দিকে পুলিশ গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। আমি নিজে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেছি পরে তারা মহাসড়ক ছেড়ে দেন। আহত চেয়ারম্যান থানায় এসেছেন, অভিযোগ দেবেন। আমরা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা