সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধি: মায়ের সাথে খড় আনতে গিয়ে ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কালা মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা গ্রামে এক গৃহস্থের ঘরে কাজ করেন। তার মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়ির পাশের হাওর থেকে ধানের খড় সংগ্রহ করছিলেন। সন্ধ্যার দিকে সংগৃহীত খড় বাড়িতে রেখে আসার জন্য পাশের জমিতে কাজে থাকা পার্শ্ববর্তী গ্রামের কালা মিয়ার কাছে মেয়েকে রেখে আসেন। এই সুযোগে একা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিরাই হাসপাতালের চিকিৎসক প্রশান্ত তালুকদার বলেন, মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা