ছবি: সংগৃহীত
সারাদেশ

বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে নির্মাণাধীন সড়কে পিচ ঢালাই করার সময় বিটুমিনের বয়লার বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার কালিকাপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতব্যক্তিরা হলেন রেজাউল ইসলাম (৩৩), জাহিদ হোসেন (৩৫), আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত আলী (৫৫), বদরুজ্জামান (৩৫) ও নাজমুল কবীর (২২)।

এদের মধ্যে রেজাউল ইসলাম, জাহিদ হোসেন, আবুল হোসেন ও মোনাজাত আলীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়াও বদরুজ্জামান ও নাজমুল কবীরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সকল আহত শ্রমিকরা কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর, রহিমপুর, গনপতি ও পাইকাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: বজ্রপাতে কিশোরের মৃত্যু

ঠিকাদার প্রতিষ্ঠান আহমদ ট্রেডার্সের ম্যানেজার বদরুজ্জামান জানান, নির্মাণাধীন সড়কে প্রাইম কোর্টের কাজের জন্য শ্রমিকরা শুরুতে বয়লারে বিটুমিন জ্বালায়। একপর্যায়ে তপ্ত বিটুমিনের সাথে ডিজেল ভেবে পেট্রোল মিশ্রণের চেষ্টা করতেই মুহূর্তের বিস্ফোরণ ঘটেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল মুনিরের সঙ্গে দগ্ধদের চিকিৎসার বিষয়ে কথা হয়।

তিনি জানায়, দগ্ধ রেজাউলের শরীরের উপরিভাগের প্রায় ৬০% পুড়ে গেছে। এ ছাড়াও মোনাজাতের মুখ ও বুকসহ পেটের নিচে প্রায় ২৫% পুড়েছে। এ অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের মধ্যে ৪ জনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাকি ২ শ্রমিক শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা