সংগৃহীত
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে মো. আলাউল (২০) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

আরও পড়ুন : ধানখেতে মিলল যুবকের লাশ

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে ভারতের অভ্যন্তরে শ্মশান ঘাট নদীর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার বালিয়াদিঘী গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

আরও পড়ুন : ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্থানীয়রা জানায়, গভীর রাতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কিছু সংখ্যক বাংলাদেশি শ্মশান ঘাট নদীর পশ্চিম পাশে প্রবেশ করে। এসময় ৭০ লদিয়া বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় আলাউলের পিঠে গুলি লাগে। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে হাসপাতালে ভর্তি করে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা