১ সেপ্টেম্বর মঙ্গলবার, আজকের রাশিফল
আর্টস

১ সেপ্টেম্বর মঙ্গলবার, আজকের রাশিফল

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। অন্য দিনের তুলনায় আজ কাজ নিয়ে একটু বেশি চিন্তা হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি নিয়ে সমস্যা। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে ভোগান্তি।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

উচ্চাশার জন্য মানসিক যন্ত্রণা বাড়বে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের কথা ভাবাই ভাল। ভ্রমণের পরিকল্পনায় অশান্তির আশঙ্কা। বাবার সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলা হতে পারে। জলপথে বিপদের আশঙ্কা। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রমণ থেকে রোগের উৎপাত। বাড়তি কোনও খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসায় মন্দা দেখা দেবে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

বেড়াতে যাওয়ার আলোচনা ভেস্তে যেতে পারে। বাড়িতে কোনও শুভ খবর আসতে পারে। দাম্পত্য কলহ নিয়ে চিন্তা। পুলিশি সমস্যা থেকে সাবধান থাকুন। কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের ভাই শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনও বিষয় নিয়ে ঝামেলা হবে। চোখের সমস্যায় ভোগান্তি।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

ব্যবসায় অর্থ প্রাপ্তির দারুণ যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। আকাশপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা আসতে পারে। বাবার সঙ্গে ছোটখাটো বিবাদের আশঙ্কা। বন্ধুর সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

মায়ের দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। প্রতিবেশীর জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। বন্ধুর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় আসবে। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

সকালের দিকে রক্তচাপের হেরফের হতে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। বহু দিন আগের পরিচিতের সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজে সন্তানদের সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে উৎফুল্লতা বাড়বে। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা না বলার চেষ্টা করুন।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

আজ আপনি নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কোনও লোভের কাজে পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল যাবে না। সন্তানদের খারাপ দিকটা বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

প্রিয় জনের কাছ থেকে কোনও আঘাত পেতে পারেন। বাড়িতে পূজাপাঠে আনন্দ। ব্যবসায় লাভ কমতে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময় নয়। আজ সারা দিন খুব সমঝে চলুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার আশঙ্কা। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। শরীরে যন্ত্রণা বাড়তে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সকাল থেকে পাওনা আদায়ের জন্য মানসিক চাপ বাড়তে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির জন্য কোনও চেষ্টা ব্যর্থ হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে কষ্ট পেতে পারেন, সতর্ক থাকুন। আজ মনে একটু বিষণ্ণ ভাব আসতে পারে। নিজের গোপন কোনও কথা গোপন রাখার চেষ্টা করুন। শুভ কাজে বাধা আসতে পারে। অফিসে কাজের চাপে শারীরিক অসুস্থতা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

পরস্ত্রীর প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তায় কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

বেড়াতে গিয়ে কিছু হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে সমস্যার সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

আজ সকাল থেকে খরচ কমানোর ব্যবস্থা করুন। গুরু জনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ মিলবে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। সম্পত্তি নিয়ে আইনের সাহায্য নিতে হতে পারে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে টিআইবির আপত্তি

সরকারের প্রস্তাবিত নতুন মানবাধিকার কমিশন আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্...

নির্বাচনে অংশ নিলে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন শিক্ষা...

খামেনির শেষ বিদায়ে ইরানে স্পিকার

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের প...

প্রধান শিক্ষক নিয়োগে স্বস্তি, জটিলতার অবসান

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ আটক...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা