আর্টস

মেষের দিন শুভ, কর্কটের অশুভ

সান নিউজ ডেস্ক : আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মকর রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস

মেষ : আজ মেষ রাশির জাতক/জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই-বোনের কোনো ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা-বিপত্তি দেখা দিতে পারে। প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে।শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

বৃষ : আজ বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন না। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা-বিপত্তি দেখা দেবে। শ্যালক-শ্যালিকার আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। বিকাশ ও রকেট এজেন্টদের আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। কোনো হোটেল বুকিং বাতিল করতে পারেন। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন : মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভালো যাবে না। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ২

কর্কট : কর্কট রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোন বিষয় নিয়ে ঝামেলায় থাকতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলা মোকাবেলা করতে হবে। কোনো আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলেও তা হবে না। আপনার বিপরিতে রায় হতে পারে। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

সিংহ : আজ সিংহর জাতক/জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে। বিক্রিত পণ্য ফেরত আনতে হতে পারে। বড় ভাই-বোনের সাথে সাংসারিক বিষয়ে মনোমালিন্য দেখা দেবে। ব্যবসায় বন্ধুর সাহায্য আশা করতে পারেন। বিক্রয় প্রতিনিধীদের আয় রোজগার ভালো হবে। ঠিকাদারি কাজে ঝামেলার আশঙ্কা প্রবল। শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩

কন্যা : কন্যা রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলার আশঙ্কা রয়েছে। পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হবে না। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

তুলা : তুলা রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কিছু বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলার সম্মুখীন হতে হবে। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ। ভাগ্য কিছুটা বিরুপ থাকবে। শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩

বৃশ্চিক : আজ বৃশ্চিক রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। পাওনাদারের তাগাদায় অস্থির হতে পারেন। কোনো ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তি দেখা দেবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তির সাথে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

ধনু : ধনু রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল করতে থাকবেন। জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে ভুলবুঝাবুঝি দেখা দেবে। অংশীদারি কাজে আশানুরুপ সাফল্য আসবে না। আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫

মকর : মকর রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের আচরণে সন্তুষ্ট হতে পারবে না। ব্যবসায়ীরা কোনো তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন। কোনো কর্মচারীর উপর বেশী নির্ভর করা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। অনৈতিক প্রেমের কারণে দুর্নাম বদনামের আশঙ্কা রয়েছে। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৫

কুম্ভ : কুম্ভ রাশির জাতক/জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। রোমান্টিক বিষয়ে কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। শিল্পীদের কাজে কর্মে বাধা-বিপত্তির আশঙ্কা। লেখক কবি ও সাহিত্যিকরা প্রকাশকের দ্বারা প্রতারিত হতে পারেন। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মীন : মীন রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। আত্মীয়র কারণে সাংসারিক ঝামেলা বৃদ্ধি পাবে। যানবাহন নিয়ে যান্ত্রিক জটিলতায় ভুগতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা