আর্টস

মেহমান আসবে মেষের, আয় হবে বৃষের

সান নিউজ ডেস্ক : ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষ শাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ : বাড়িতে ছোট ভাই-বোনের আগমন হবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে সকালের দিকে কিছু ঝামেলা হবে। দুপর থেকে সাংসারিক কাজে ব্যস্ত হতে পারেন। আত্মীয়দের সাহায্য প্রাপ্তির যোগ প্রবল। ভিড় এড়িয়ে চলাই উত্তম।

বৃষ : সঞ্চয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা আদায় করতে বল প্রয়োগ করতে হবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় বেচাকেনার সুযোগ পাবেন। দুপুরের পর বিদেশ থেকে ভালো সংবাদ আসতে পারে। নতুন শেয়ারে বিনিয়োগ না করাটাই উত্তম।

মিথুন : কারো ছোট্ট এক পরামর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংসারিক বিষয়ে মানসিক চাপ কমে আসবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হওয়ার যোগ। দুপুরের দিকে বকেয়া ধন লাভের সুযোগ আসবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কর্কট : ঘরে আত্মীয় আগমনের সম্ভাবনা প্রবল। রেন্টেকারের ব্যবসায়ীরা কিছু আয় রোজগার করতে পারবেন। ট্রান্সপোর্ট ও পরিবহন ব্যবসায় কিছু উটকো ঝামেলা দেখা দিতে পারে। দুপুর থেকে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন।

সিংহ : সিংহ রাশির জাতক জাতিকারা বকেয়া কিছু টাকা পেতে পারেন। ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে দূরের যাত্রার যোগ। বন্ধুদের সঙ্গে কিছু ভুল বুঝাবুঝির অবসান হবে। কোনো ভাই-বোনের অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা প্রবল।

কন্যা : কন্যার জাতক জাতিকার দিনটি কর্মসংক্রান্ত পরীক্ষার জন্য অনুকূল। বেকারদের ইন্টারভিউ সফল হবে। আজ রাজনৈতিক কর্মকান্ড বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। আপনার প্রতিপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা করেও ব্যর্থ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পিতার সাথে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।

তুলা : তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি আজ গভীর সংকটের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুটা ঝামেলায় পড়তে পারেন। বৈদেশিক কাজ কর্মে অনাকাঙ্খীত বাধা বিপত্তি দেখা দেবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিদেশ যাত্রায় বিপত্তি আসবে।

বৃশ্চিক : বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। আজ সকাল সকাল পাওনাদারের তাগাদা পেতে পারেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে হতে পারে। ব্যবসায়ীক বিষয়ে বন্ধুর সাথে কিছু ঝামেলা দেখা দিতে পারে। জীবন সাথীর আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে।

ধনু : ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল থেকেই দাম্পত্য ভুল বুঝাবুঝি নিয়ে অস্থির থাকতে পারেন। ব্যবসায়ী কাজে দূরে কোথাও যাত্রার যোগ। জীবন সাথীর কাছ থেকে কোনো আঘাত পেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সময় ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা অপমানিত হবার আশঙ্কা।

মকর : মকর রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলার। কাজের লোকের কারণে সমস্যা দেখা দেবে। বন্ধু বা আত্মীয়দের সাথে কোনো শত্রুতার আশঙ্কা। চাকরি সংক্রান্ত কাজে আশাহত হতে পারেন। বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রামণে ভুগতে হবে।

কুম্ভ : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সন্তানের পড়াশোনা ও শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ভুগতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত সাংগঠনিক আলোচনায় অংশ নিতে হবে। সৃজনশীল পেশাজীবী ও শিল্পকলার সঙ্গে জড়িতদের কাজে কিছু অগ্রগতি হতে পারে। তবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে সময় ভালো যাবে না।

মীন : মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মায়ের সঙ্গে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। কোনো আত্মীয়র সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হবে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে না। যানবাহন নিয়ে কিছুটা বেকায়দায় পড়তে পারেন। জমি-ভূমি বা আবাসন সংক্রান্ত কাজে সাফল্য আশা করতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা