লাইফস্টাইল

’লা মেরিডিয়ানে’ পিঠা উৎসব

শীত মানেই মজার মজার সব পিঠা। শীতে পিঠা খায় না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। নগরবাসীকে সেই মজার মজার পিঠার স্বাদ দিতে ’লা মেরিডিয়ান’ ঢাকায় আয়োজন করেছে পিঠা উৎসব। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে পিঠা উৎসবটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বাহারি পিঠার বিশাল আয়োজনের সাথে থাকছে বুফে ডিনার। পিঠা স্টেশনে থাকছে দুধ খেজুর, মুগ শোলা, গোলাপ পিঠা, লবঙ্গ লতিকা, সেউই পিঠা, বাদশাহী পিঠা, ভাপা পুলি, ঝাল পান্তুয়াসহ ২৫ রকমেরও বেশি দেশীয় পিঠার সমাহার। এছাড়াও উৎসবে শাহী ভাপা এবং চিতই ও ভর্তার জন্য থাকছে আলদা লাইভ স্টেশন।

’লা মেরিডিয়ান’ ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ। পুরো বছরজুড়েই পিঠা তৈরি হয়। তবে পিঠা তৈরি ও খাওয়ার উপযুক্ত সময় শীতকাল। ব্যস্ত শহরবাসীর জন্য পিঠা বানানো বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। ব্যস্ত নগরবাসীর কথা চিন্তা করেই আমরা এই উৎসবের আয়োজন করেছি, যাতে করে তারা ঐতিহ্যবাহী দেশীয় পিঠার অতুলনীয় স্বাদ উপভোগ করতে পারেন।’

তাই শীতকালের মজার মজার পিঠা খেতে চাইলেই ঘুরে আসতে পারেন ‘লা মেরিডিয়ান’ পিঠা উৎসবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা