ছবি : সংগৃহীত
খেলা
বয়স মাত্র ১৫, তাতেই বিশ্বরেকর্ডের ঝড়

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছেন ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই বিস্ময়বালক। বৈভবের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সংযুক্ত আরব আমিরাত; মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য টপকে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে ভারত ‘এ’ দল।

আজ মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। মাত্র ৫২ বলে দুইশ রানের মাইলফলক ছুঁয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। পুরো ইনিংসজুড়ে তার ব্যাট থেকে আসে ২৮টি আকাশচুম্বী ছক্কা—যা লিস্ট ‘এ’ সংস্করণের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

অর্ধেক বলে বোসের কীর্তি ম্লান

দ্রুততম ডাবল সেঞ্চুরির পথে নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোসের পুরনো রেকর্ডটি নিজের করে নিয়েছেন বৈভব। ২০২৪ সালের ২৩ অক্টোবর ক্রাইস্টচার্চে ফোর্ড ট্রফির ম্যাচে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবুরির জার্সিতে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন বোস (ওই ম্যাচে ১১০ বলে ২০৫ রান করেছিলেন তিনি)। বৈভব সেই কীর্তি ভেঙেছেন প্রায় অর্ধেকসংখ্যক বল খেলেই।

শুরু থেকেই সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ডাবল সেঞ্চুরির আগে ইনিংসের গোড়াতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন এই কিশোর ব্যাটার। মাত্র ২৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে তিনি টপকে যান অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে (২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি)। সেঞ্চুরি স্পর্শ করার পথে ১৬টি ছক্কার পাশাপাশি ৫টি চার মারেন বৈভব। পেশাদার ক্রিকেটের সব সংস্করণ মিলিয়েও এটি তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি; এর আগে গত বছর দোহায় আরব আমিরাতের বিপক্ষেই ভারত ‘এ’ দলের হয়ে টি-টোয়েন্টিতে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

স্কোরকার্ডেই ফুটে উঠেছে ধ্বংসলীলা

বৈভবের ব্যাটিং কতটা আগ্রাসী ছিল, তা দলীয় স্কোরকার্ডের দিকে তাকালেই স্পষ্ট হয়। তিনি যখন সেঞ্চুরি পূর্ণ করেন, তখন ৬.৩ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১২২ রান—যার অর্থ, বাকি ব্যাটাররা ১১ বল খেলে দলীয় সংগ্রহে যোগ করতে পেরেছিলেন মাত্র ১৯ রান। ওয়ানডে ফরম্যাটের ম্যাচেও যেন টি-টোয়েন্টির ঝড় বইয়ে দেন বৈভব; শুরুর ১০ ওভারের পাওয়ার প্লে-র শেষ বলেই দেড়শ রানের গণ্ডি পেরিয়ে যান তিনি।

৮৬ বলেই ম্যাচের ইতি

বৈভব সূর্যবংশীর এমন টর্নেডো ইনিংসের সুবাদে রান তাড়া করাটা নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের চ্যালেঞ্জ মাত্র ৮৬ বলেই (১৪.২ ওভার) পেরিয়ে সহজেই জয়ের হাসি হাসে ভারত ‘এ’।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা