বাণিজ্য

১১ এপ্রিল পর্যন্ত নিট পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বিজিএমইএ সভাপতি রুবানা হকের অনুরোধে পর বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) ওই দিন পর্যন্ত নিজেদের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

৪ এপ্রিল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সিদ্দান্তের সঙ্গে সাদৃশ্য রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে, শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক তৈরি পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান। পরে রাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো অপর এক অডিও বার্তায় তিনি পোশাক কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন দেরিতে হলেও সবাইকে পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন।

তবে এর আগে, রাত সাড়ে আটটার দিকে পাঠানো এক অডিও বার্তায় রফতানিমুখী পোশাক কারখানা খোলা রাখার কথা বলেছিলেন রুবানা হক।

সেখানে তিনি বলেছিলেন, কাজের অর্ডার থাকলে পোশাক কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। তবে এক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এর কিছুক্ষণ পরই ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা