আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০

সান নিউজ ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীনিএক বিমান হামলায় অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। জানা যায়, এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

বুধবার (২২ জানুয়ারি) ইরাক সীমান্ত বরাবর হিজান শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। তবে হামলার বিষয়ে মার্কিন জোটের এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার সকালে এই হামলা হয়েছে। আবু আল-হাসান গ্রামের বাড়িঘরে হামলা করলে এই প্রাণহানি ঘটে।

তিনি বলেন, বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭টি শিশু ও ১২ নারী রয়েছেন। তবে হামলায় নিহত পুরুষরা জঙ্গি কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে জানা গেছে, আবুল হাসানের কাছে দুর্গম অঞ্চল বুখানে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আইএস-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকও ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউরোপ থেকে দিইর এল-জোহরে যুদ্ধ পর্যবেক্ষণকারী ওমর আবদু লেইলা বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন।

গত সেপ্টেম্বরের শুরু থেকে কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস ও মার্কিন জোট ওই অঞ্চলটিতে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে।

গত ১০ সেপ্টেম্বর থেকে হামলায় অন্তত ১৯১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশু ও ৪৫ নারী রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা