আন্তর্জাতিক

লকডাউন না মানায় বিচিত্র শাস্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস সংক্রামণ রোধে ভারতে চলছে লকডাউন। এই লকডাউন অমান্য করে ঘোরাফেরা করায় ১০ বিদেশি পর্যটককে বিচিত্র শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশিরা অনুতপ্ত হোক আর নাই হোক, শাস্তি হিসেবে তাদের পাঁচশ’ বার করে ‘আমি খুব দুঃখিত’ লিখতে হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহরে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ১০ বিদেশি পর্যটক। তাদের মধ্যে ইসরায়েল, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার নাগরিক রয়েছেন।


এ অঞ্চলে থাকা সাত শতাধিক বিদেশি পর্যটক ক্রমাগত লকডাউনের নিয়ম ভঙ্গ করছেন। তাদের শায়েস্তা করার জন্যই এ অভিনব কৌশলের ব্যবস্খ করা হয়েছে।

১৯৬৮ সালে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটেলস’ ঋষিকেশের তপোবন অঞ্চলে একটি আশ্রমে আধ্যাত্মিকতার সন্ধানে কিছু সময় কাটান। তারপর এ স্থানটি বিদেশি পর্যটকদের কাছে পরিচিত হয়ে ওঠে।

স্থানীয় পুলিশ অফিসার বিনোদ শর্মা জানান, তাদের প্রত্যেককে দিয়ে ‘আমি লকডাউনের নিয়ম মানিনি, তাই আমি খুব দুঃখিত’- এ বাক্যটি ৫০০ বার করে লেখানো হয়।

মার্চের শেষের দিকে গোটা ভারত লকডাউন করা হয়। দেশটিতে ওষুধ কেনা ও বাজার করার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা