ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ ৩ জন নিহত। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (১ আগস্ট) বিকেলের এ দুর্ঘটনা নিয়ে টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস বলেন, ‘আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।’ তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।’

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে একটি এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।

তিনি আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে তারা চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করেন।

কোয়েন বলেন, ‘ওই নারীর অবস্থা খুবই গুরুতর ছিল। তিনি বেঁচে আছেন কি না, জানি না। আশা করি তিনি বেঁচে গেছেন।’

শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যোগে মতবিনিময় সভা  

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যেগে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও রা...

নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহ

নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) এর গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা