সংগৃহীত
সারাদেশ

মেয়রের গাড়িসহ ১১ যানে আগুন

জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের ব্যবহৃত জিপ গাড়ি ও ২ টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজ-কাল

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মিজানুর রহমান।

খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যারেজে ততক্ষণে থাকা সব গাড়ি পুড়ে যায়।

স্থানীয়রা বলছে, সোমবার রাতে মেয়রের ব্যবহৃত গাড়ি, ২ টি অ্যাম্বুলেন্স ও ‘চলো’ প্রকল্পের ৮টি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রাখা ছিল। আজ ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ গ্যারেজে আগুন জ্বলে ওঠে। এ সময় গ্যারেজের একজন নৈশপ্রহরী আগুনে আহত হন। আশপাশের বাড়ির লোকজন বিকট শব্দ পেয়ে বাহিরে এসে দেখেন গ্যারেজে আগুন জলছে। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশে ফোন দেন। আহত নৈশপ্রহরী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুরু

পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস খবর পেয়ে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। এছাড়াও এখন পর্যন্ত আগুন লাগার অন্য কোনো আলামত পাইনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা