আন্তর্জাতিক

মাস্ক পরতে বলায় গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

মাস্ক পরতে বলায় এক ক্রেতার বন্দুকেন গুলিতে মারা গিয়েছেন স্টোরে নিরাপত্তারক্ষী। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মিশিগান অঙ্গরাজ্যে ফ্যামিলি ডলার নামের একটি স্টোরে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কেলভিন মুনারলিন (৪৩)। সে সময় সেখানে আসা ক্রেতাদের মধ্যে একটি পরিবারের সদস্যরা মাস্ক পরা ছিলেন না।

মিশিগানে স্থানীয় কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সে কথাই ওই পরিবারটিকে মনে করিয়ে দেন কেলভিন। তাদের মাস্ক পরতে বলেন তিনি। পরে তার সঙ্গে ওই সদস্যরা বিবাদে জড়িয়ে পরে এবং তাকে গুলি করা হয়।

মিশিগানের পুলিশ জানিয়েছে, শুক্রবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন কেলভিন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এই ঘটনায় একই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার গিনিস কাউন্টির প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, একই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগসহ আরও কিছু অভিযোগ আনা হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছেন যে, কোভিড-১৯ য়ের কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে স্টোরের কর্মী ও ক্রেতাদের সুরক্ষা নিশ্চিতে গভর্নরের কার্যালয় থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করছিলেন কেলভিন।

ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করেই তিনি তাদের মাস্ক পরতে বলেছিলেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারের নির্বাহী আদেশ অনুযায়ী, যে কোনো স্টোরের সব কর্মী এবং ক্রেতাকে অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু মিশিগানের ওই পরিবারের সদস্যরা এই নির্দেশনা না মেনে মাস্ক ছাড়াই স্টোরে আসেন এবং তাদের মাস্ক পরতে বলা হলেও পরেননি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা