আন্তর্জাতিক
কারাগারে দাঙ্গা

ভেনিজুয়েলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার শহর গুয়ানারেতের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৭ জন বন্দি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৯ জন।

২ মে শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার লস ল্যালানোস কারাগারের বন্দিরা জনসাধারণের শৃঙ্খলা বিঘ্নিত করে। ফলে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়।

এই দাঙ্গার কোনো কারণ জানায়নি কারাগার কর্তৃপক্ষ। তবে কয়েদিদের একটি মানবাধিকার সংস্থা জানায়, করোনার বিস্তার রোধে কারা কর্তৃপক্ষ বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাত বন্ধ করে দিয়েছে।

এছাড়া বন্দিদের জন্য তাদের স্বজনরা কারাগারে খাবার দিতেও যেতে পারে না। এর ফলেই সেখানে দাঙ্গার সৃষ্টি হয়েছে বলে জানায় সংস্থাটি।

ভেনিজুয়েলার প্রিজন অবজারভেটরি (ওভিপি) এক বিবৃতিতে জানিয়েছে, বন্দিরা রাগান্বিত হয়ে আছে কারণ তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না।

এছাড়া তাদের কাছে খাবার বা পানি নেই বলেও জানানো হয়।সূত্র: আল জাজিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা