জাতীয়

ভিক্ষুক নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা প্রাদুর্ভাবে ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দুর্গতদের মাঝে বিতরণ করা ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাজিম উদ্দিনের মানবিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'ভিক্ষুক নাজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানুষের জন্য মানুষ। আমি মনে করি দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকেও সাহায্য করে, তাদের সেই উদারতা আছে।'

সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সূচনা বক্তব্যে নাজিম উদ্দিনের প্রশংসা করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘এত বড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি, অনেক বিত্তশালীরা হা হুতাশ করেই বেড়ায়। তাদের ঘরে নাই নাই অভ্যাসটা যায় না। তাদের চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়।'

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে আপনারা দেখেছেন যে একজন ফকির ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। একসময় কৃষি কাজ করত। অ্যাক্সিডেন্ট করে তার পা-টা ভেঙে যায়। তারপর আর কাজ করতে পারেনি। ভিক্ষা করে। এভাবে ভিক্ষা করে করে মাত্র দশ হাজার টাকা সে জমা করেছিল। তার থাকার ঘরটা ঠিক করবে। তার একটা মাত্র পাঞ্জাবি, ছেঁড়া কাপড় গায়ে। তার খাবারও ঘরে ঠিকমতো নেই। কিন্তু তারপরও সে মানুষটা সেই জমানো দশটি হাজার টাকা সে তুলে দিয়েছে করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। আমি মনে করি, সারাবিশ্বে একটা দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন। এতো বড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। কাজেই একজন নিঃস্ব মানুষ, যার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে-ওই টাকা দিয়ে আরও দুইটা জামা কিনতে পারত, ঘরে আবার খাবার কিনতে পারত বা এই করোনাভাইরাসের কারণে তার যে অসুবিধা তার জন্য চিন্তা করতে পারত। কোনো চিন্তা সে করেনি। আর এ অবস্থায় তো ঘুরে ঘুরে ভিক্ষা পাওয়াও তার মুশকিল। সেটাও সে করে নাই। তারপরও সে চিন্তা করে নাই। কিন্তু তার সেই শেষ সম্বলটুকু সে দান করে গেছে। এটি একটা মহৎ উদারতা দেখালেন।’

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। আমি মনে করি, যিনি এটা করলেন শেরপুর উপজেলার ঝিনাইগাতির একটা গ্রাম তার নাম হচ্ছে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা