জাতীয়

বৈসাবিসহ বর্ষবরণের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে বুধবার (১ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনসমাগম করে নববর্ষ উদযাপন না করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, 'নববর্ষের অনুষ্ঠান আপনারা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন। সেখানে সবাই যত খুশি উৎসব করুন। জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে।'

পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, 'কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

করোনা ভাইরাসে রোধে গত ২৬ মার্চ হতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা