জাতীয়

বিদেশ ফেরতদের ঘরে থাকতে সেনা সদস্যদের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

কোয়ারেন্টিন নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে ফোন করে অনুরোধ জানানো হচ্ছে। কোথাও বা সেনা সদস্যরা সরাসরি বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে এ অনুরোধ জানাচ্ছেন।

গত ২৪ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামে সশস্ত্র বাহিনী। সেদিন সারাদেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা করেন সেনা কর্মকর্তারা। এর পরদিন থেকে সারাদেশে কাজ শুরু করে সশস্ত্র বাহিনী।

সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ও করোনাভাইরাস প্রতিরোধে নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন। পাশাপাশি স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে ফোন করার বিষয়ে জানতে চাইলে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘বিদেশ ফেরত ব্যক্তিরা ঝুঁকিতে রয়েছেন। তাই তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তাদের তালিকা সংগ্রহ করে ফোন করে সবাইকে কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করা হচ্ছে। কোথাও কোথাও বাড়ি বাড়ি গিয়েও তাদেরকে এই অনুরোধ জানানো হচ্ছে। বিভিন্ন স্থানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মানুষকে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা