জাতীয়

বাতিল হলো দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি

নিজস্ব প্রতিবেদক:

পত্রিকায় যুদ্ধাপরাধী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে 'শহীদ' উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে সরকার।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার ডিএফপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ জানুয়ারি বুধবার পত্রিকাটির মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর (ডিএফপি) আদেশ জারি করে।

এতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকায় গত ১২ ডিসেম্বর ‘শহীদ আব্দুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর ২২ জানুয়ারি পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে।

১২ ডিসেম্বর সংবাদ প্রকাশের পরই ডিক্লারেশন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর জন্য দৈনিক সংগ্রামকে নোটিশ দেয়া হয়।

সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা প্রচার সংখ্যা অনুযায়ী বিভিন্ন রেটে সরকারি বিজ্ঞাপনসহ কিছু সুবিধা পেয়ে থাকে।

ডিএফপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করায় এখন থেকে পত্রিকাটি কোনো সরকারি বিজ্ঞাপন পাবে না। এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা