সারাদেশ

বাজারে এলো কেরুর হ্যান্ড স্যানিটাইজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিপণন শুরু করেছে।

২৬ মার্চ বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী।

প্রতিদিন ৫ হাজার লিটার পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হচ্ছে এ প্রতিষ্ঠানে। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে কাজ করছেন একদল দক্ষ কারিগর।

প্রতিটি ১০০ এমএল বোতলের পাইকারী ও খুচরা মূল্য ৫০ টাকা রাখা হয়েছে। আর ১৮০ এমএল বোতলের পাইকারী ও খুচরা মূল্য ধরা হয়েছে ৯০ টাকা।

বাজারের অন্যান্য হ্যান্ড স্যানিটাইজারের তুলনায় অনেক উন্নত ও কার্যকর হওয়ায় কেরুর উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার কিনতে ভিড় জমাচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। প্রথম পর্যায়ে শুধু সরকারি দপ্তরগুলোতে এ হ্যান্ড স্যানিটাইজার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী।

তিনি জানান, প্রথম দিন উৎপাদিত ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিএসএফআইসির মাধ্যমে বিপণন করার বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেওয়ায় পুরোটাই ঢাকায় পাঠানো হয়। প্রথম পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে এ হ্যান্ড স্যানিটাইজার পাঠানো হচ্ছে। পরবর্তীতে উৎপাদন বাড়িয়ে তা বাজারজাত করা হবে।

করোনা ভাইরাস নিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে কেরু অ্যান্ড কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান কেরুর এই ব্যবস্থাপনা পরিচালক। সুত্র:বাসস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা