সারাদেশ

বন্য হাতির আক্রমণে জামালপুরে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক আব্দুল মান্নানের বয়স ছিল ৫৫ বছর।

স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৬ মে) রাত ১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাতে ভারত থেকে ৩০ থেকে ৩৫টি বন্য হাতির দল সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে।

বুধবার রাতেও বন্য হাতির ওই দলটি আবার সাতানিপাড়া, বালুরচর ও যদুরচর এলাকায় ধান খেতে আসে। ফসল রক্ষায় স্থানীয় এলাকাবাসী জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা