ছবি: সংগৃহিত
শিক্ষা

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে, শনিবার (১ আগস্ট) প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবর নিয়ে আলোচনা হয়েছিল। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষক পদায়ন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে রোববারের বিজ্ঞপ্তিতে যোগদানের চূড়ান্ত তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরে তাদের পদায়ন করা হবে। পদায়ন শেষে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষ হলেও এতদিন নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়নি। এ নিয়ে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনও করেন তারা।

পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নির্বাচিত শিক্ষকদের যোগদান সম্পন্ন করা হবে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যোগে মতবিনিময় সভা  

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যেগে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও রা...

নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহ

নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) এর গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা