জাতীয়

প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করল রবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের- বিটিআরসি পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে রবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিটিআরসিকে এ টাকা দেয় বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।

বিটিআরসি জানায়, রবির কাছে পাওনা মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। আদালত নির্দেশ ছিলো প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করবে রবি। সে অনুযায়ী আজ রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।

৩০ জানুয়ারির মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয় রবিকে। একই সাথে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি আমদানিতে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে বলে জানান রবির আইনজীবী কাজী এরশাদুল আলম।

এদিকে আদালত গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলেছে দুই হাজার কোটি টাকা। তবে গ্রামীণফোন এখনও কোন টাকা পরিশোধ করেনি বলে জানিয়েছে বিটিআরসি। গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা